জমি নিয়ে বিরোধ : চাচার ইটের আঘাতে ভাইপো জখম
- আপলোড তারিখঃ
০৪-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা কার্পাসডাঙ্গার কুতুবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইপো রেজাউল হক (২৫) কে পিটিয়ে জখম করেছে এক চাচা পিজির ওরফে পাকা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি কুতুবপুর গ্রামের মৃত খলিল উদ্দীন পাকার ছেলে রেজাউল হকের বাড়ির দু’টি কবুতর হারিয়ে যায়। খোজাখুজির একপর্যায়ে কবুতর দু’টির সন্ধান পাওয়া যায় তার চাচা পিজির ওরফে পাকার বাড়িতে। চাচার বাড়িতে কবুতর চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় চাচা পিজির পাকা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে তার প্রতিবাদ করায় ভাইপো রেজাউলের উপর আক্রমণ করা হয়। এতে চাচার হাতে থাকা ইটের আঘাতে জখম হয় ভাইপো রেজাউল। তবে তাদের এ বিবাদ কুতুবপুর গ্রামের মাঠের একটি বাগান বিক্রি করা নিয়ে। উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এ বিবাদই মারামারির কারণ।
কমেন্ট বক্স