নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই ট্রাক খাদে: চালক আহত
- আপলোড তারিখঃ
০৩-০৩-২০১৮
ইং
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় সড়কের মাঝে বিজিবির গাড়ি বিকল
দর্শনা অফিস: দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়ায় বিজিবির একটি পিকাআপ ভ্যান সড়কের উপরে বিকল হয়ে পড়ায় পিকআপটিকে বাঁচাতে গিয়ে ভুট্টা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়েছে। এতে ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে দর্শনা-জীবননগর সড়কের চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া তামালতলা নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এতে ট্রাক চালক আজাদ (৪৫) ও হেলপার আহত হয়। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জীবননগর অভিমুখ হতে ভুট্রা বোঝাই একটি ট্রাক ও একই অভিমুখ হতে বিজিবির বহনকৃত পিকআপ ভ্যান আসছিল। এসময় গাড়ি দু’টি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া তামালতলা নামকস্থানে পৌছালে বিজিবি বহনকৃত পিকআপ ভ্যানটি ভুট্টা বোঝাই ট্রাকের ওভারটেক করার সময় পিকআপ ভ্যানের সামনের চাকা পামছার হয়ে ভুট্টা বোঝাই ট্রাকের সামনে পড়ে। এসময় ট্রাক চালক বিজিবির বহনকৃত পিকাপ ভ্যানটি বাঁচাতে গেলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে যায়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকে থাকা ভুট্টার বস্তা ছিড়ে সকল ভুট্টা সড়কে উপর ছড়িয়ে, ছিটেয়ে পড়ে। বিজিবি সদস্য মোশারফ হোসেন জানান, আমরা কুষ্টিয়া বিজিবি সেক্টরে যাওয়ার উদ্দ্যেশে খালিশপুর হতে রওনা দিই। সকালে দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া নামক স্থানে পৌছালে ভুট্টা বোঝাই ট্রাকটি আমাদের গাড়িটিতে ধাক্কা দেয়। ট্রাকের মালিক শাহজাহান মিয়া জানান, আমার ভুট্টা বোঝাই ট্রাকটি জীবননগর হতে দর্শনা অভিমুখে যাচ্ছিলো। একই অভিমুখ হতে বিজিবি'র পিকআপ ভ্যান গাড়িটি আচম্কা ট্রাকের সামনে পড়ে। এসময় বিজিবি'র গাড়িটিকে বাঁচাতে গিয়ে ট্রাকটি সড়কের পার্শ্বের খাদে উল্টে যায়।
কমেন্ট বক্স