বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সবকিছুর ঊর্ধ্বে মানুষ, মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
সবকিছুর ঊর্ধ্বে মানুষ, মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই
গাংনীতে খ্রিস্টান সম্প্রদায়ের আত্মিক উজ্জীবনী সভায় কণ্ঠশিল্পী এন্ড্র কিশোর ডেস্ক রিপোর্ট: দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্র কিশোর বলেছেন, সবকিছুর ঊর্ধ্বে মানুষ এবং মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই। আমরা যে ধর্মের মাধ্যমেই প্রচার করি, যে ধর্মের কাছেই আশ্রয় নিই না কেনো। আপনি মানুষের জন্য কি করলেন সেটাই আসল। যদি স্বর্গ-নরক, বা বেহেস্ত-দোযখ অথবা ঈশ্বর-খোদা বিশ্বাস করি তাহলে এটাও বিশ্বাস করতে হবে স্বর্গ-নরক এখানেই পাওয়া যায়। ভালো কাজ করলে ভালো আর খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে। সৎ জীবনের ওপর কোনো জীবন নেই। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামে খ্রিস্টান সম্প্রদায় আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ আত্মিক উজ্জীবনী সভার সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আয়োজক কমিটির সভাপতি রেভা. মিলন ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল, তার স্ত্রী মৌসুমী কু-ু নানা-নাতী খ্যাত অভিনয় শিল্পী শরীফ উদ্দীন তালুকদার নিপু।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ