৪ বোতল ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গার রনি আটক
- আপলোড তারিখঃ
০৩-০৩-২০১৮
ইং
আকন্দবাড়িয়ায় প্রাইভেট কারযোগে ফেন্সিডিল সেবন করতে যেয়ে বিপত্তি
দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও থেমে নেই মাদকসেবিদের আনা গোণা, থেমে নেই মাদক ব্যবসা। বেগমপুর ফাঁড়ি পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযানের ফলে মাদকসেবিরা তাঁদের কৌশল পরিবর্তন করে মাদক সেবন করছে। বিভিন্ন ছদ্দ বেশে মাদসেবন করতে আসছে আকন্দবাড়ীয়া গ্রামে। গতকাল শুক্রবার প্রাইভেটে কারে মাদকসেবন করতে আসা চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার শাহারিয়ার আলম রেিক ৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, গতকাল সকালে একটি প্রাইভেট কারে করে তিনজন মাদকসেবি ফেন্সিডিল নিয়ে তাদের নিরাপদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বেগমপুর ক্যাম্পের এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে আকন্দবাড়ীয়া নদীর ধারপাড়ায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় সিরাজুল হকের বাড়ির সন্নিকটে প্রাইভেট কার থামিয়ে চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার ইউনুচ আলীর ছেলে শাহারিয়ার আলম রনিকে আটক করে। আটককৃতর কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। রনিকে জিজ্ঞাসাবাদ করতেই প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ । আটককৃত রনিকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স