বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চেয়ারম্যান পদে ১২ জনসহ ৯০ জনের মনোনয়নপত্র জমা

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০১৮ ইং
চেয়ারম্যান পদে ১২ জনসহ ৯০ জনের মনোনয়নপত্র জমা
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান পদে ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে নাগদাহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সে সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, সোনা মিয়া, নজরুল ইসলাম জোয়ার্দ্দার, আলী আশরাফ মুন্নু। বিএনপি মনোনীত প্রার্থী মখলেছুর রহমান জোয়ার্দ্দার মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, আশরাফ আলম, আলমগীর হোসেন, বজলুর রহমান। স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রশিদ, দারুস সালাম, আবুল হোসেন, খন্দকার বজলুল করিম, আলমগীর ও হোসেন ও জাকের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন। আইলহাঁস ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, ইউনিয়ন সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারন সম্পাদক জাইদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, আলহাজ ফকির মোহাম্মদ। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুল ওয়াহাব মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাগরিবুর রহমান, আশা মেম্বর, চাদ আলী, স্বতন্ত্র প্রার্থী মিনাজ উদ্দিন বিশ^াস, মো. রকিবুল হাসান ইউপি চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। নাগদাহ ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিতে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন মোট ১০ জন। সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ২ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬ নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ২ জন মোট ২৭ জন মনোনয়পত্র দাখিল করেছেন। আইলহাঁস ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিতে ১ নং ওয়ার্ডে ৫ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন মোট ১৩ জন। সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬ নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ৪ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন মোট ২৮ জন মনোনয়পত্র দাখিল করেছেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদের প্রার্থীগণ নির্বাচন অফিসার আবু আনসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছায়ের তারিখ ৪ ও ৫ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ। ভোট গ্রহণের তারিখ ২৯ মার্চ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ