ফিল্ম ফেয়ার ক্যাবল টিভির ডিশ লাইনের তার কাটার অভিযোগ
- আপলোড তারিখঃ
০২-০৩-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: ফিল্ম ফেয়ার ক্যাবল টিভির (সিটি ক্যবল) ডিশ লাইনের তার কাটা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে ভিশন ক্যাবল নেটওয়ার্কের বিরুদ্ধে। ফিল্ম ফেয়ার ক্যাবল টিভির মালিক একেএম সালাউদ্দীন মিঠু অভিযোগ তুলে বলেন, ১৯৯৯ সাল হতে সে তার প্রতিষ্ঠান ফিল্ম ফেয়ার ক্যাবল টিভি ক্যাবল (সিটি ক্যাবল) এর ডিশ ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। বিগত ২০ বছর যাবত চুয়াডাঙ্গা ক্যাবল টিভি মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তারা মোট ৬ জন মালিক ছিলেন। তার ব্যক্তিগত সমস্যার কারণে গত ২০১৬ সালের অক্টোবর মাসে নিজ উদ্যোগে একটি কন্ট্রলরুম চালু করে ব্যবসা পরিচালনা শুরু করেন। ডিশ মালিকদের মধ্যে চুয়াডাঙ্গা শহরে নিজ নিজ এলাকা নির্ধারণ করে দেয়া হয়। কিন্তু বিগত ১৫ বছরের অধিক সময় ধরে অন্য মালিকগণ তার নির্ধারিত এলাকার ভিতরে প্রবেশ করে ব্যবসা করে আসছে। এবং আমার ডিশ লাইনের তার কেটে দিচ্ছে প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে গত ২০১৬ সালের ডিসেম্বরে সংসদ সদস্য সোলাইমান জোয়ার্দ্দার ছেলুনকে অবগত করলে তিনি সকল ডিশ মালিককে একত্রিত করে আলোচনার মাধ্যমে আমার নির্ধারিত এলাকা আমাকে ছেড়ে দেবে বলে তারা অঙ্গিকার করে। কিন্তু তারা সংসদ সদস্যর কথা না মেনে চুয়াডাঙ্গা সদরসহ দুই উপজেলার মালিকগণ একত্রিত হয়ে সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক থেকে ভিশন ক্যাবল নেটওয়ার্ক এ রুপান্ত্ররিত করে জেলা ব্যাপি এককভাবে ব্যবসা করে। সেন্ট্রাল ভিশন ক্যাবল নেটওয়ার্ক তার ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, সে ২০০৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে তার ডিশ ব্যবসা পরিচালনা করছে। সর্বশেষ লাইসেন্স নবায়নের সময় সিটি ক্যাবলের নাম পরিবর্তন করে ফিল্ম ফেয়ার ক্যাবল টিভি করার জন্য বিটিভির কাছে আবেদন করে। এরপর থেকে তারা তার লাইসেন্স বাতিলের জন্য ষড়যন্ত্র শুরু করে।
এরই জের ধরে গত ২৪ ফেব্রুয়ারি তার স্টাফরা বাংলালিংক ফোর জি’র অপটিক ফাইবার ক্যাবলের কাজ করছিলো। এসময় দামুড়হুদা উপজেলার মালিক আসাদুর রহমান বাদশাহ, মিজানুর রহমান মিজান ও তার ছেলে তার স্টাফদের প্রাণনাশের হুমকি দিয়ে কাজ করে। পরে সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্কের মালিক রওশনের নেতৃতে জাহিদ, আসাদুর রহমান বাদশাহ, মিজানুর রহমান মিজান, বাবু ঘোষসহ আরো অনেকে তার স্টাফদের মারধর করে মই ও আলমসাধু ছিনিয়ে নেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ কর্মকর্তা আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে মই ও আলমসাধু উদ্ধার করে। ফিল্ম ফেয়ার ক্যাবল টিভির (সিটি ক্যবল) ডিশ লাইনের মালিক একেএম সালাউদ্দীন মিঠু বিষয়টি তদন্ত পূর্বক সুষ্ঠুভাবে তার ব্যবসা পরিচালনা করার জন্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।
কমেন্ট বক্স