বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও সচিবের মধ্যে হাতাহাতি!

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
আলমডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ও সচিবের মধ্যে হাতাহাতি!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পৌরসভার এক কাউন্সিলর ও সচিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে ১১টার দিকে পৌর কাউন্সিলর জাইদুল ইসলাম হাটবাজার ইজারা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা সচিবের পক্ষে থানায় ও মেয়রের নিকট অভিযোগ দেন। পরে মেয়রের পরামর্শে কাউন্সিলর তাদের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম গতকাল পৌরভার সচিব রাকিবুল ইসলামের কাছে হাটবাজার ইজারা সংক্রান্ত কাগজ পত্র দেখতে চান। এ নিয়ে দুজনের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পৌর কর্মকর্তা-কর্মচারীরা তাদের থামিয়ে দেয়। পরে পৌরসভার সকল কর্মচারী কাজ বন্ধ করার ঘোষণা দিয়ে সকলে থানায় অভিযোগ দেন এবং পৌর মেয়রকে বিষয়টি অবহিত করেন। পৌর মেয়র হাসান কাদির গনুর পরামর্শে পৌর কাউন্সিলরগণ তাদের সাথে বসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সদর উদ্দিন ভোলা, পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের সদস্য মতিয়ার রহমান ফারুক, আলাল উদ্দিন, আলী আজগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, ফারুক হোসেন, মামুন-অর-রশিদ হাসান, আলমডাঙ্গা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। এরপর পৌর কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক ভাবে কাজ শুরু করেন। এ ঘটনার বিষয়ে পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক জানান, পৌর সচিব ও ৮ নং কাউন্সিলরের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল আমরা পৌর মেয়রের পরামর্শে তাদের সাথে বসে আপোষ মিমাংসার সিদ্ধান্ত হয়েছে। মেয়র ঢাকা থেকে আসলে উভয় পক্ষের মিমাংসা করে দেবেন। তিনি এ অনাকাক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ