বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লাভলী চানাচুর কারখানায় অভিযান; মালিকের ৬০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
লাভলী চানাচুর কারখানায় অভিযান; মালিকের ৬০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গার ভালাইপুরে শান্তি হোটেলের মিষ্টির পাত্রে মরা টিকটিকি : ১০ হাজার টাকা দ- নিজস্ব প্রতিবেদক/ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার হাতিকাটা গ্রামে লাভলী চানাচুর কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ। স্বাস্থ্যসম্মতভাবে চানাচুর ও চিড়াভাজা তৈরি না করার অপরাধে লাভলী চানাচুর কারখানার মালিক ফরহাদ হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বেলা ১২টায় এ অভিযান চলে। চানাচুর তৈরির কাজে নিয়োজিতদের হাতে গ্লোবস ছিল না। মাথা ছিল উন্মুক্ত। এছাড়াও যে তেল দিয়ে বাদাম ভাজা হচ্ছিল তা ছিল নোংরা। উৎপাদিত পন্য প্যাকেটজাতের সময় উৎপাদনের তারিখ বসানোর ক্ষেত্রেও ভোক্তাকে প্রতারিত করার কৌশল করার প্রমাণ মেলে। এসব অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ বলেন, যেসব শ্রমিক চানাচুরের মসলা মাখানোর কাজে নিয়োজিত ছিলেন তাদের হাতে কোনো গ্লোবস ছিল না। মাথা ছিল খোলা। এ অবস্থায় হাতের ময়লা খাদ্যদ্রব্যে মিশে যাওয়া অযৌক্তিক নয়। মাথা খোলা থাকায় মাথার চুল ও খুকশি উৎপাদিত চানাচুরে মিশে যাওয়ার আশংকা থাকে। লাভলী চানাচুরের মালিক ফরহাদ হোসেন স্বীকার করেন, বুধবার অভিযান শুরুর আগে কোনো চানাচুর প্যাকেটজাত করা হয়নি। কিন্তু কারখানায় থাকা দুদিন আগের প্যাকেটজাত করা চানাচুরে উৎপাদনের তারিখ লেখা ছিল ২৮ ফেব্রুয়ারি, অর্থাৎ গতকালের। `` অভিযান চলাকালে চিড়াভাজা প্যাকেটজাত করা হচ্ছিল। সেখানেও উৎপাদনের তারিখ বসানোর ক্ষেত্রে কারচুপি করা হয়। ২৮ ফেব্রুয়ারি তারিখ না দিয়ে দুদিন পরের তারিখ অর্থাৎ ৩০ ফেব্রুয়ারি লেখা হয়। যদিও ৩০ ফেব্রুয়ারি তারিখ কোনেদিন কোনোকালে হবে না। এতে স্পস্টভাবে প্রতীয়মান হয় যে, খুবই সচেতনভাবে লাভলী চানাচুর কর্তৃপক্ষ চানাচুর, চিড়াভাজা কিংবা ভুজিয়া উৎপাদনের দিন থেকে দুদিন পরের তারিখ দিয়ে বাজারে বিক্রির জন্য প্রস্তুত রাখে। ক্রেতা একেবারে টাটকা চানাচুর ভেবে তা কেনেন, যদিও তা কমপক্ষে দুদিন আগের তৈরি। এ অবস্থায় মেয়াদের তারিখও দুদিন বাড়ানোর সুযোগ পেয়ে যান লাভলী চানাচুর কর্তৃপক্ষ, যা ভোক্তার সাথে প্রতারণার সামিল। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ লাভলী চানাচুর ফ্যাক্টরির মালিক ফরহাদ হোসেনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালেই জরিমানার টাকা পরিশোধ করেন লাভলী চানাচুর ফ্যাক্টরির মালিক ফরহাদ হোসেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার ভালাইপুর মোড়ে অভিযান চালিয়ে শান্তি হোটেলে রসগোল্লার পাত্রে মরা টিকটিকি থাকায় ওই পাত্রের ১৫ কেজি মিস্টি বিনস্ট করা হয় এবং দোকান মালিক সোহেল রানা শান্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই বাজারে ইভা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ