বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক প্রদান

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক প্রদান
আলমডাঙ্গার নাগদাহ জীবননগরের রায়পুর, হাসাদাহ ও বাঁকা ইউপিতে ডেস্ক রিপোর্ট: আসন্ন ইউপি নির্বাচনে আলমডাঙ্গার নাগদাহ এবং জীবননগরের রায়পুর, হাসাদাহ ও বাঁকা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়েছে। গতকাল পৃথকভাবে আনুষ্ঠানিক এ প্রতীক প্রদান করা হয়। এ সময় নাগদাহ ইউপিতে আবুল কালাম আজাদ, জীবননগরের রায়পুরে তাহাজ্জদ মির্জা, হাসাদহে রবি বিশ্বাস ও বাঁকায় আব্দুল কাদের প্রধানের হাতে দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীক প্রদান করা হয়েছে। গতকাল নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী সভা শেষে তার কাছে নৌকা প্রতীক প্রদান করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আশরাফ মন্নুর সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অথিতী ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস। বিশেষ অথিতী ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আরশাদ আলী চন্দন, জেলা আওয়ামী লীগ সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, বিপুল জোয়ার্দ্দার, আবুল হোসেন, আলাউদ্দিন মাস্টার। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। নির্বাচনী সভা শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নির্দেশে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদকে নৌকা প্রতীক হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার তিন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় জীবননগর থানা আওয়ামী লীগের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ প্রতীক প্রদান করা হয়। থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রাথী রায়পুর ইউপির বর্তমান চেয়ারম্যান তাহাজ্জদ হোসেন মির্জা, হাসাদহে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি বিশ্বাস ও বাঁকায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধানের হাতে দলীয় প্রতীক নৌকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো. আ. লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, দামুড়হুদা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, জীবননগর থানা যুবলীগের সভাপতি আ. সালাম ঈশা, সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলুসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মিগণ। আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল নেতাকর্মি ও ইউপি নির্বাচনে নৌকার প্রাথীদের উদ্দেশ্যে বলেন, আজ যারা নৌকা প্রতিক নিয়ে ইউপি নির্বাচন করছেন তারা সবাই আওয়ামী লীগের দলের সকল নেতাকর্মিদের সাথে নিয়ে নির্বাচনী কাজ করবেন। এ নির্বাচনে যারা নৌকার জন্য দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন, যারা পায়নি তাদের সাথে কথা বলে তাদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। তারাও আওয়ামী লীগ করে, দলের ভেতরে কোন ভেদাভেদ না করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলতে হবে। তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় দলের মধ্যে এক শ্রেণির নেতাকর্মিরা আছে, যারা আওয়ামী লীগ দলকে দ্বিখন্ডিত করার জন্য সব সময় চেষ্টা করে। তাই সে সমস্ত নেতাকর্মিদের থেকে সব সময় সাবধান থাকতে হবে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ