বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-০৩-২০১৮ ইং
গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
গাংনী অফিস: গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামে টনি মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। গতকাল বুধবার সকাল ১০টার সময় টনি মিয়া নিজ বাড়ির বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে অসাবধানবশত বিদ্যুত স্পৃষ্ট হলে তিনি মারা যায়। স্থানীয়রা জানান, টনি তার বাড়ির মেইন লাইন বন্ধ না করে বিদ্যুত মেরামতের কাজ করছিল। এ সময় সে বিদ্যুত স্পৃষ্ট হলে, গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ