বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ৩ দোকানে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
দর্শনার ৩ দোকানে জরিমানা
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের বাজার তদারকি অভিযানে ৩ দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ সহকারিদের নিয়ে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়ার আক্তার স্টোরে ১ হাজার, রেলবাজারে শরীফ স্টোরে ৩ হাজার ও লাবিবা ফাস্টফুডে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। দর্শনায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে সর্বমোট ৭ টাকা জরিমানা আদায় করেন। এসময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সেক্রেটারি সাবির হোসেন মিকা, সহ-সভাপতি আনোয়ার হোসেন রতন, মেম্বর শরীফ উদ্দীন, ছাত্রলীগ নেতা অপু সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ