বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতিসংঘে বাংলা চাই : মেহেরপুরে অনলাইন ভোটিং

  • আপলোড তারিখঃ ২৮-০২-২০১৮ ইং
জাতিসংঘে বাংলা চাই : মেহেরপুরে অনলাইন ভোটিং
মেহেরপুর অফিস: বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ এই স্লোগানে মেহেরপুরে আলোচনা সভা, শোভাযাত্রা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় শহরের সরকারি মহিলা কলেজে ওই ক্যাম্পইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন ও সাধারন সম্পাদক রফিকুল আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক ড. আতিউর রহমান। সভাপতিত্ব করেন জাগো নিউজ ২৪. কমের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্যে মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল আলম বলেন, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য রক্ত দিয়েছে। যা পৃথিবীর ইতহাসে আর কোন দেশ এমন ত্যাগ স্বীকার করেনি। তাই বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসাবে মর্যদার দাবি জানান। মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন হোসেন বলেন, জাগো নিউজ ২৪.কমের এ আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। মাতৃভাষার জন্য প্রাণদান, আন্দোলন এমন গর্বিত ইতিহাস শুধু বাঙালিরই। ভাষা আন্দোলনের সফলতার পথ ধরেই অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো আমাদের প্রেরণা। জাতিসংঘের কাছে আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘে সপ্তম ভাষার মর্যদা দেয়া হোক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, জ াতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা। এ দাবিতে সমর্থন জানাতে বাঙালি জাতির পক্ষ থেকে এটা আমাদের যৌক্তিক দাবি। আমাদের দাবি বাংলা ভাষাকে জাতিসংঘে সপ্তম ভাষার স্বীকৃতি দেওয়া হোক এটা আমাদের সকলের দাবি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহম্মেদ বলেন, এটা একটা ভাল উদ্যোগ কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনাও বাংলা ভাষায় সেখানে কথা বলেছেন। সে কারণে আমরা এ দাবী তুলতেই পারি জাতিসংঘে অন্যান্য ছয়টি ভাষার সাথে বাংলা ভাষাকে অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। পরে ইন্টারনেটের মাধ্যমে অতিথিসহ শত শত ছাত্র ছাত্রীরা অনলাইনে ভোট প্রদান করেন। এ সময় সেখানে মেহেরপুর প্রেস কøাবের উপদেষ্টা ও দৈনিক জনতার প্রতিনিধি কামরুজ্জামান খান, আরটিভির জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক, এসএটিভির প্রতিনিধ ফজলুল হক মন্টু, একুশে টিভির ও সমকালের প্রতিনিধি ফারুক হোসেন, সময় টিভির প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, দৈনিক খবরের প্রতিনিধি মেহের আমজাদ, ইনকিলাবের প্রতিনিধি ফারুক মল্লিক, চ্যানেল ২৪ এর প্রতিনিধি রাশেদুজ্জামান, এনটিভি প্রতিনিধি রেজ আন উল বাশার তাপস, আকাশ খবরের জিএফ মামুন লাকি, ডিবিসি চ্যানেলের প্রতিনিধি আবু আক্তার করন, যমুনা টিভির প্রতিনিধি রামিজ আহসান, মাছরাঙা টিভির প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, প্রথম আলোর প্রতিনিধি আবু সাঈদ, এশিয়ান টিভির প্রতিনিধি জাহিদুর রহমান, বৈশাখী টিভির প্রতিনিধি হামিদুর রহমান কাজল, বনিক বার্তা প্রতিনিধি মাহাবুব আলম, এটিএন নিউজ ও বাংলার প্রতিনিধি উম্মে রোজিনা, দৈনিক সংগ্রামের আখতারুজ্জামান, বাংলাদেশ খবরের মনিরুল ইসলাম মনির, সময়ের সমীকরণের মাসুদ রানা, আমাদের অর্থনীতির জাকির হোসেন উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ