বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আবদুল মোমেন শরিয়তপুরের এসপি হলেন

  • আপলোড তারিখঃ ২৬-০২-২০১৮ ইং
আবদুল মোমেন শরিয়তপুরের এসপি হলেন
পুলিশ সুপার পদে ২৯ কর্মকর্তা রদবদল : চুয়াডাঙ্গার অতিরিক্ত এসপি নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদের ২৯ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় । পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে নরসংদী জেলায়, চুয়াডাঙ্গার অতিরিক্ত এসপি (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) আবদুল মোমেনকে শরিয়তপুরের এসপি, রাজবাড়ির এসপি সালমা বেগমকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি মোহাম্মদ জসিম উদ্দিনকে নড়াইলে, ডিএমপির ডিসি খান মুহাম্মদ রেজোয়ানকে মাগুরায় ও ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে রাজবাড়ির এসপিসহ মোট ২৯ কর্মকর্তাকে এসপি হিসেবে বদলি করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় ঋণের চাপে বাবার আত্মহত্যা