ছবির ক্যাপশন:
পুলিশ সুপার পদে ২৯ কর্মকর্তা রদবদল : চুয়াডাঙ্গার অতিরিক্ত এসপি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদের ২৯ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় । পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে নরসংদী জেলায়, চুয়াডাঙ্গার অতিরিক্ত এসপি (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) আবদুল মোমেনকে শরিয়তপুরের এসপি, রাজবাড়ির এসপি সালমা বেগমকে ডিএমপির ডিসি, ডিএমপির ডিসি মোহাম্মদ জসিম উদ্দিনকে নড়াইলে, ডিএমপির ডিসি খান মুহাম্মদ রেজোয়ানকে মাগুরায় ও ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে রাজবাড়ির এসপিসহ মোট ২৯ কর্মকর্তাকে এসপি হিসেবে বদলি করা হয়েছে।
