ডাকাত দলের দু’জন আটক
- আপলোড তারিখঃ
৩০-০১-২০১৮
ইং
গাংনীতে অস্ত্র গুলি ও বোমাসহ আন্তজেলা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে অস্ত্র গুলি ও বোমাসহ আন্ত: জেলা ডাকাত দলের দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার গাড়াডোব গ্রামে ডাকাতির প্রস্তুুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাহারবাটি গ্রামের রিহান উদ্দীনের ছেলে এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত আইচ হোসেন (৩০) ও কসবা গ্রামের তমিজ আলীর ছেলে সিদ্দিক হোসেন (৪৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি শক্তিশালী বোমা, একটি দেশীয় পিস্তুল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, গাড়াডোব এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি শক্তিশালী বোমা, একটি দেশীয় পিস্তুল ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত দু’জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মোটরসাইকেল ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
কমেন্ট বক্স