ডাকাত দলের দু’জন আটক

আপলোড তারিখঃ 2018-01-30 ইং
ডাকাত দলের দু’জন আটক ছবির ক্যাপশন:
গাংনীতে অস্ত্র গুলি ও বোমাসহ আন্তজেলা গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে অস্ত্র গুলি ও বোমাসহ আন্ত: জেলা ডাকাত দলের দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার গাড়াডোব গ্রামে ডাকাতির প্রস্তুুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাহারবাটি গ্রামের রিহান উদ্দীনের ছেলে এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত আইচ হোসেন (৩০) ও কসবা গ্রামের তমিজ আলীর ছেলে সিদ্দিক হোসেন (৪৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি শক্তিশালী বোমা, একটি দেশীয় পিস্তুল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, গাড়াডোব এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি শক্তিশালী বোমা, একটি দেশীয় পিস্তুল ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত দু’জন আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মোটরসাইকেল ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)