সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক
- আপলোড তারিখঃ
২৯-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গা মহিলা কলেজে সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বিরামহীন পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলা আর সাহিত্য-সংস্কৃতি চর্চা প্রত্যেক শিক্ষার্থীরই প্রয়োজন রয়েছে। এরমাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক চর্চাজ্ঞান ও সুস্থ সামাজিকতার জন্ম হয়। চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। গতকাল রবিবার সকাল ১০টায় কলেজ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী অধ্যক্ষ মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। গত ২১-২৩ জানুয়ারি অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীরা ১৪টি ইভেন্টে অংশ গ্রহণ করে। এরমধ্যে বিজয়ী (১ম, ২য় ও ৩য়) ৪২ জনসহ ৫০ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে কলেজের শিক্ষার্থী জেরিন, আখি, সুরাইয়া, ঐশী, সোজি ও ছোয়ারা গান এবং নৃত্য পরিবেশন করে।
কমেন্ট বক্স