সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক

আপলোড তারিখঃ 2018-01-29 ইং
সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা মহিলা কলেজে সাহিত্য ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: সাহিত্য ও সংস্কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বিরামহীন পড়াশোনার পাশাপাশি একটু খেলাধুলা আর সাহিত্য-সংস্কৃতি চর্চা প্রত্যেক শিক্ষার্থীরই প্রয়োজন রয়েছে। এরমাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতামূলক চর্চাজ্ঞান ও সুস্থ সামাজিকতার জন্ম হয়। চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ। গতকাল রবিবার সকাল ১০টায় কলেজ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী অধ্যক্ষ মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান। গত ২১-২৩ জানুয়ারি অনুষ্ঠিত সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীরা ১৪টি ইভেন্টে অংশ গ্রহণ করে। এরমধ্যে বিজয়ী (১ম, ২য় ও ৩য়) ৪২ জনসহ ৫০ জনের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে কলেজের শিক্ষার্থী জেরিন, আখি, সুরাইয়া, ঐশী, সোজি ও ছোয়ারা গান এবং নৃত্য পরিবেশন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)