দামুড়হুদায় বিজিবি-৬ অভিযানে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সুলতানপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬।
জানা যায়, গতকাল সোমবার আনুমানিক রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বীরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার সুলতানপুর পুরাবাড়ী স্কুল মাঠ থেকে ১৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ৬’শ টাকা উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স