দামুড়হুদায় বিজিবি-৬ অভিযানে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2018-01-23 ইং
দামুড়হুদায় বিজিবি-৬ অভিযানে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার সুলতানপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬। জানা যায়, গতকাল সোমবার আনুমানিক রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার বীরেন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার সুলতানপুর পুরাবাড়ী স্কুল মাঠ থেকে ১৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ৬’শ টাকা উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)