আলমডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩
- আপলোড তারিখঃ
২৩-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পটলা ব্রিজের নিকট ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এএসসসি পরিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়ার গোলজার হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে এসএসসি পরিক্ষার্থী ঊষা (১৬) এবং রিওন নামের এক কিশোর। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার আলমডাঙ্গার বটিয়াপাড়া থেকে ইজিবাইকযোগে রোকেয়া খাতুন ও তার মেয়ে ঊষা এবং রিওন চুয়াডাঙ্গার উদ্দেশ্য আসছিলো। পথিমধ্যে পটলার ব্রিজের নিকট পৌছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায়। এসময় তারা গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
কমেন্ট বক্স