আলমডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2018-01-23 ইং
আলমডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পটলা ব্রিজের নিকট ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এএসসসি পরিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়ার গোলজার হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) ও তার মেয়ে এসএসসি পরিক্ষার্থী ঊষা (১৬) এবং রিওন নামের এক কিশোর। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সোমবার আলমডাঙ্গার বটিয়াপাড়া থেকে ইজিবাইকযোগে রোকেয়া খাতুন ও তার মেয়ে ঊষা এবং রিওন চুয়াডাঙ্গার উদ্দেশ্য আসছিলো। পথিমধ্যে পটলার ব্রিজের নিকট পৌছালে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে যায়। এসময় তারা গাড়ির নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)