মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩শ’ পিস ইয়াবাসহ দামুড়হুদার শিলা আটক

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০১৮ ইং
৩শ’ পিস ইয়াবাসহ দামুড়হুদার শিলা আটক
আলমডাঙ্গার কান্তপুর ব্রিজমোড়ে থানা পুলিশের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কান্তপুর ব্রিজ মোড় থেকে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটকের পর তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার কান্তপুর ব্রিজ মোড় এলাকায় থানা পুলিশ শনিবার দুপুর বেলা মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে মাদক স¤্রাজ্ঞী শাহানা আফরোজ শিলাকে (৩৫) আটক করে। পরে তাকে তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শিলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক বিরোধী এ অভিযানে অংশ নেয় এসআই সাখাওয়াত, এসআই একরাম, এএসআই খালিদ। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য মামলায় হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ