ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কান্তপুর ব্রিজমোড়ে থানা পুলিশের অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কান্তপুর ব্রিজ মোড় থেকে ইয়াবাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটকের পর তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার কান্তপুর ব্রিজ মোড় এলাকায় থানা পুলিশ শনিবার দুপুর বেলা মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে মাদক স¤্রাজ্ঞী শাহানা আফরোজ শিলাকে (৩৫) আটক করে। পরে তাকে তল্লাশি করে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, শিলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক বিরোধী এ অভিযানে অংশ নেয় এসআই সাখাওয়াত, এসআই একরাম, এএসআই খালিদ। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য মামলায় হয়েছে।
