ফরিদকে ফেরত পাঠালো বাংলাদেশে
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৭
ইং
বিজিবি-বিএসএফ’র বৈঠক : অবৈধ অনুপ্রবেশকারী
দর্শনা অফিস: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ফরিদকে দীর্ঘদিন পরে ফেরত পাঠিয়েছে বাংলাদেশে। গতকাল রবিবার বেলা সোয়া ১২টার দিকে দর্শনা জয়নগর-গেদে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দিয়েছে। জানা যায়, বাংলাদেশের গোপালগজ্ঞ জেলার কাশিয়ানী থানার দক্ষিন ফকরা গ্রামের ছাত্তার ফকিরের ছেলে ফরিদ ফকির (২৭)। সে গত ২০১৬ সালের ২০ জানুয়ারী তারিখে হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে বালুরঘাট এলাকায় ঘোরাঘুরি করছিলো। এসময় পুলিশ সন্দেহ করে তাকে আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের কারনে তাকে জেলে পাঠায়। দীর্ঘ ২বছর জেল খেটে গতকাল দুপুর সোয়া ১২টায় ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ বাংরাদেশের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে ফরিদকে হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন, ভারতের পক্ষে বিএসএফ এর সেক্টোর কমান্ডার অজয় কুমার ও ইমিগ্রেশন পুলিশ অফিসার তরুন সরকার। বাংলাদেশের পক্ষে দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন ও ইমগ্রেশন পুলিশ অফিসার এস আই আজিজুল, দামুড়হুদা থানার এস আই গফুরসহ সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স