ফরিদকে ফেরত পাঠালো বাংলাদেশে

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
ফরিদকে ফেরত পাঠালো বাংলাদেশে ছবির ক্যাপশন:
বিজিবি-বিএসএফ’র বৈঠক : অবৈধ অনুপ্রবেশকারী দর্শনা অফিস: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ফরিদকে দীর্ঘদিন পরে ফেরত পাঠিয়েছে বাংলাদেশে। গতকাল রবিবার বেলা সোয়া ১২টার দিকে দর্শনা জয়নগর-গেদে সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দিয়েছে। জানা যায়, বাংলাদেশের গোপালগজ্ঞ জেলার কাশিয়ানী থানার দক্ষিন ফকরা গ্রামের ছাত্তার ফকিরের ছেলে ফরিদ ফকির (২৭)। সে গত ২০১৬ সালের ২০ জানুয়ারী তারিখে হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করে বালুরঘাট এলাকায় ঘোরাঘুরি করছিলো। এসময় পুলিশ সন্দেহ করে তাকে আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের কারনে তাকে জেলে পাঠায়। দীর্ঘ ২বছর জেল খেটে গতকাল দুপুর সোয়া ১২টায় ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ বাংরাদেশের বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে ফরিদকে হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন, ভারতের পক্ষে বিএসএফ এর সেক্টোর কমান্ডার অজয় কুমার ও ইমিগ্রেশন পুলিশ অফিসার তরুন সরকার। বাংলাদেশের পক্ষে দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন ও ইমগ্রেশন পুলিশ অফিসার এস আই আজিজুল, দামুড়হুদা থানার এস আই গফুরসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)