মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় তায়কোয়ানডো কোচেস ট্রেনিং কোর্সে হিরনের সাফল্য

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
জাতীয় তায়কোয়ানডো কোচেস ট্রেনিং কোর্সে হিরনের সাফল্য

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘তায়কোয়ানডো কোচেস ট্রেনিং ও রিফ্রেশার্স কোর্সে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন আলমডাঙ্গার কৃতী ক্রীড়াবিদ ও আলমডাঙ্গা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক সাঈদ মোহাম্মদ হিরন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করে তিনি সফলভাবে এ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন।


গত রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উত্তীর্ণ কোচদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এম. দাউলুতুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।


এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াবিদ ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে সাঈদ মোহাম্মদ হিরনসহ উত্তীর্ণ প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। তাঁর এ অর্জন চুয়াডাঙ্গা জেলায় তায়কোয়ানডো ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ইয়াবাসহ ১০ জন গ্রেপ্তার