মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
জীবননগরে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ছিল জীবননগর পৌরবাসীর দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা। পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত আউটফল না থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনে নদীতে আউটফলসহ ১ হাজার ৫০০ মিটার ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছে জীবননগর পৌরসভা। বিশ্বব্যাংকের অর্থায়নে ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ওমর শরীফ ফাহাদ।


উদ্বোধন শেষে তিনি বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এ ড্রেন নির্মাণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রকল্পের সুফল পেতে হলে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন। পাশাপাশি কাজের সার্বিক মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য পৌর প্রকৌশলীকে দায়িত্ব দেন। ভৈরব নদ থেকে জীবননগর শাপলাকলি স্কুল পর্যন্ত এ ড্রেন নির্মাণ করা হবে। নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসইপিএল-আরএসই জেভি।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার প্রকৌশলী আবুল কাশেম, এমই কনসালট্যান্ট মুরাদ হোসেন খান, মেসার্স অমিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুজ্জামান মিণ্টু, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন বিশ্বাস প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদা উপজেলা ফারিয়ার নতুন কমিটি গঠন