মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টায় মাদ্রাসার একাডেমিক ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিছুর রহমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, মাদ্রাসা পরিচালনা এডহক কমিটির সভাপতি ও জেলা হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতাধীন স্কুল ও মাদ্রাসা পরিদর্শক আনোয়ার হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশীদ এবং আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন।


মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য দেন পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহকারী অধ্যক্ষ আরিফুজ্জামান (আরিফ), সহকারী শিক্ষক আনতারা খাতুন, জুনিয়র শিক্ষক নার্গিস আক্তার ও আব্দুস সালাম (লাল্টু)। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার অধ্যক্ষ সাইফুজ্জামান। এসময় অতিথিসহ উপস্থিত সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের স্কাউট দলের পক্ষ থেকে সালাম জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল