রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মনোহরপুরে বিএনপির আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ০৮-১১-২০২৬ ইং
জীবননগর মনোহরপুরে বিএনপির আলোচনা সভা

জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামরুজ্জামান।


সভায় ছিলেন জীবননগর উপজেলা যুবদলের সদস্য আবু সাইদ ঈদবারী, উপজেলা বিএনপির সদস্য মো. নিজাম উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাওন মিয়া, সহসভাপতি মো. আ. গফুর বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মিঠুন মিয়া, সহসাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. আ. হান্নান।


এছাড়া ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. পাঞ্জাব মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফয়জুল্লা, ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. সেন্টু মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সদ্দল মিয়া ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. চয়ন মিয়া ও সাধারণ সম্পাদক মো. পল্লব মিয়াসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবননগর উপজেলা শাখার সদস্যসচিব মো. মোকেছেদুর রহমান রিমন।


সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতি এবং তাঁদের দোয়া ও সমর্থন কামনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।


অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. কামরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামী দিনে দলের সব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার