শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভিক্ষার টাকায় দোতলা বাড়ি, সেই আব্দুর রহিমের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
ভিক্ষার টাকায় দোতলা বাড়ি, সেই আব্দুর রহিমের মৃত্যু

দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের আলোচিত সেই দোতলা বাড়ির মালিক আব্দুর রহিম আর নেই। নিজ হাতে গড়ে তোলা ব্যতিক্রমী ভবনটির কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন তিনি। স্থানীয়ভাবে আব্দুর রহিম ওরফে ‘পাগল’ নামে পরিচিত এই ব্যক্তি গতকাল শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।


স্থানীয় সূত্রে জানা যায়, জীবনের অধিকাংশ সময় চরম অভাব-অনটনের মধ্যে কাটিয়েছেন আব্দুর রহিম। বিভিন্ন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেই ভিক্ষার টাকাই একটু একটু করে জমিয়ে ডুগডুগী গ্রামে প্রধান সড়কের পাশে নির্মাণ করেন একটি দোতলা বাড়ি। একজন ভিক্ষুকের জমানো টাকায় এমন ব্যতিক্রমী বাড়ি নির্মাণের ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। পরে বাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসেন আব্দুর রহিম। রাস্তার পাশে অবস্থিত ভবনটি পরিচিতি পায় ‘ভাইরাল ভবন’ নামে।


গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডুগডুগী গ্রামের স্থানীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

ঐতিহাসিক ৭ নভেম্বর এবং রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান: সংহতি, সার্বভৌমত্ব ও নতুন বাংলাদেশের অভ্যুদয়