রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘মেধা ও মননচর্চায় অনন্য দৃষ্টান্ত’
  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষায় আলো ছড়ানোর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে চুয়াডাঙ্গার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ‘ইকরা একাডেমি’। আধুনিক ও যুগোপযোগী পাঠদান কৌশলের মাধ্যমে ইতোমধ্যে জেলার শিক্ষানুরাগী মহলের গভীর নজর কেড়েছে এই মাদ্রাসাটি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত নানা উদ্যোগ গ্রহণ করে প্রতিষ্ঠানটি আবারও তার মুকুটে নতুন এক সাফল্যের ফলক যুক্ত করল। সম্প্রতি চুয়াডাঙ্গা শহরের চাঁদমারীর মাঠে (ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠ) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হলো ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। দিনব্যাপী এই বর্ণিল আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতাই ছিল না, বরং এটি ছিল কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ, উদ্দীপনা ও প্রতিভার এক অসাধারণ মিলনমেলা।


    গতকাল শনিবার সকাল ৮টায় চাঁদমারীর সুবিশাল মাঠে এই উৎসবমুখর আয়োজনের আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়। সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে শিক্ষার্থীদের অংশগ্রহণে রোমাঞ্চকর বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। প্রতিযোগিতায় মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ক, খ ও গÑএই তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে। দৌড়, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ, অঙ্কদৌড়, দ্রুত পাঠন, চামচে মারবেল দৌড়ের পাশাপাশি কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতসহ মোট ৮টি আকর্ষণীয় প্রতিযোগিতায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। প্রতিটি ইভেন্টে খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি এবং জয়ের অদম্য স্পৃহা উপস্থিত দর্শকদের মাঝে ছড়িয়ে দেয় অন্যরকম এক ভালোলাগা।


বেলা ৩টা থেকে শুরু হয় প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী মুখগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার পালা। বিচারকমণ্ডলীর নিখুঁত ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। শুধু বিজয়ীই নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি শিশুর মুখে হাসি ফোটাতে এবং তাদের উৎসাহ জোগাতে সকল শিক্ষার্থীর জন্যই ছিল বিশেষ সান্ত্বনা পুরস্কার। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার গ্রহণের সময় শিশুদের চোখে-মুখে ঝিলিক দিয়ে ওঠে সাফল্যের আনন্দ।


অনুষ্ঠানের সার্বিক সফলতা ও বিচারকার্য পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। বিচারকমণ্ডলীর প্যানেলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বকর আলী, সোনালী ব্যাংক দামুড়হুদা শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ নাজমুস সালেহীন, প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের প্রবীণ ও সিনিয়র শিক্ষক হাফেজ সরোয়ার হোসেন এবং গ্রীসনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক মোহাম্মদ ফরজন আলীসহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের এই প্রাণোচ্ছল পরিবেশ ও শৃঙ্খলা দেখে ভূয়সী প্রশংসা করেন এবং ইকরা একাডেমীর ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।


চুয়াডাঙ্গার শিক্ষাঙ্গনে ইকরা একাডেমি আজ কেবল একটি নাম নয়, বরং মানসম্মত শিক্ষা ও নৈতিকতার এক আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি যেভাবে এক্সট্রা কারিকুলাম বা সহশিক্ষা কার্যক্রমে একের পর এক সফলতা অর্জন করে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। সুদক্ষ শিক্ষক মণ্ডলীর তদারকি এবং প্রতিষ্ঠানের সুদূরপ্রসারী ও আধুনিক পরিকল্পনা ইকরা একাডেমীকে জেলার সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে এক রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেÑএমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ