রবিবার, ১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২৬ ইং
কুড়ুলগাছিতে গলায় খাবার আটকে বৃদ্ধের মৃত্যু

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে গলায় খাবার আটকে নজরুল ইসলাম ওরফে নওশাদ আলী শাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ধান্যঘরা গ্রামের মৃত রওশন আলী শাহের ছেলে।


নওশাদ আলীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়িতে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ তাঁর গলায় ভাত আটকে যায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


নওশাদ আলীর ছেলে সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তাঁর বাবা বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এসময় গলায় ভাত আটকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দর্শনা থানার ওসি নজরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা ইকরা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ