জীবননগর উপজেলার উথলীতে সন্যাসী বাবার দরবার পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দরবার প্রাঙ্গণে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উথলী বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আনিছুর রহমান রনি, যুবদল নেতা সাইফুল ইসলাম শিবলু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ জিসানসহ স্থানীয় সাধু ভক্তরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগমপুর গ্রামের ডা. অভি। সহসভাপতি হিসেবে রয়েছেন শনি দেব ও মুহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক অমিত খান, সহ-সম্পাদক ওবায়দুল হক ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসিবুল আলম এবং মাজার ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম উদ্দিন হযরত।
এছাড়া ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আশেপাশের সাধু সংঘের প্রতিনিধিরা রয়েছেন।
প্রতিবেদক উথলী