দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস চত্বর ও এর আশপাশে পরিচ্ছন্নতা এবং মশা নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম বিশ্বাসের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামানের নেতৃত্বে গ্রাম পুলিশদের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।
অভিযান চলাকালে ভূমি অফিস চত্বর ও আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার উপদ্রব রোধে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হারুন অর রশীদ, আদায়কারী ওমেদুল হক, দফাদার আ. রশিদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য ব্যক্তিবর্গ।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা