আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মরহুম শহিদুল মালিথার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে চিৎলা ইউনিয়নের আজিবার মালিথার চাতালে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম ঠান্ডু। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ওলামা দলের আহ্বায়ক মো. মহাসিন আলী মণ্ডল, ৫ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি মো. কামরুল হাসান, আহ্বায়ক মো. মোজাম্মেল হক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হালিম মণ্ডল, কৃষিবিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ মুনসুর আলী।
এছাড়া যুবদল নেতা মিকাইল বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান মাবুদ এবং ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শিমুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম শহিদুল মালিথার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, চিৎলা ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রচেষ্টায় তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর রাজনৈতিক অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া