চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি, সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা বাউল কল্যাণ সংস্থার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, সাধারণ সম্পাদক ছেলেমুল হাবিব সেলিম, জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন ফকির, তৌহিদ হোসেন মাস্টার, ওহিদ হোসেন আল চিশতী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, শামীম, বিল্লাল হোসেন, সাজেদা খাতুন, গ্যাদন ও আমীর আলীসহ অনেকে।
এদিকে, সন্ধ্যার পর থেকে শোলগাড়ী বিশ্ব বাউল আশ্রম কেন্দ্রে ফকির আকবর শাহের স্মরণে দুই দিনব্যাপী ৪৮তম শুভ সাধুসঙ্গ শুরু হয়। সাধুসঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মানি খন্দকার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ব্যক্তিবর্গ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুরন শাহ এবং আব্দুল লতিফ শাহসহ অনেকে। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন নাসিমা ফকিরানী এবং সঞ্চালনা করেন তৌহিদ মাস্টার। রাতে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিজস্ব প্রতিবেদক