বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউনিয়নে ৫টি সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৬ ইং
গড়াইটুপি ইউনিয়নে ৫টি সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাঁচটি নবস্থাপিত সুপেয় পানির টিউবওয়েল উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। গতকাল মঙ্গলবার তিনি টিউবওয়েলগুলো উদ্বোধন করেন। এর মধ্যে খাড়াগোদা গ্রামে দুটি, গড়াইটুপি গ্রামে দুটি এবং গোবরগাড়া গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। পাঁচটি টিউবওয়েলের মধ্যে গড়াইটুপি গ্রামে একটি হিন্দু পরিবারের জন্য স্থাপন করা হয়েছে।


ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথের (ওয়ামি) বাংলাদেশ প্রকল্পের আওতায় টিউবওয়েলগুলো স্থাপনে সহায়তা করা হয়েছে। গ্রামগুলোতে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। উদ্বোধনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন সুপেয় পানির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সহজলভ্যতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল করিম, জামায়াত নেতা ইউনুস, মান্নান, সিরাজুল ইসলাম, জালালসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র