বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ

অপেক্ষমাণ তালিকায় আরও ১০ জন
  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৬ ইং
দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ

দামুড়হুদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজে ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। একই সঙ্গে আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ খালিদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সংশ্লিষ্টরা জানান, সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নির্বাচিত নারী কর্মীরা পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের কাজে অংশ নেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন।



কমেন্ট বক্স
notebook

৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র