বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রীতি ফুটবল ম্যাচে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জয়

  • আপলোড তারিখঃ ২৮-১০-২০২৬ ইং
দামুড়হুদায় প্রীতি ফুটবল ম্যাচে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জয়

দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমবিবিএস চিকিৎসক দল ও ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত এ ম্যাচে চিকিৎসক দলকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের দল। খেলাকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।


খেলায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। অন্যদিকে, ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন দামুড়হুদা ফারিয়ার সভাপতি মোজাম্মেল শিশির নিজ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মহিবুল্লাহ, মেডিকেল অফিসার ডা. আলমগীর, ডা. শাকিল, ডা. হৃদয়, ডা. সোহাগ, ডা. নাবিল, ডা. তন্ময় ও ডা. মাহফুজ। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোজাম্মেল শিশির, সাঈদ, ফিরোজ আহমেদ, শ্রী গৌতম, ইমরান, আসাদুর রহমান, ওমর ফারুক, আসাদ ও আলআমিনসহ অনেকে।


এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ চিকিৎসক ও ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি শারীরিক সুস্থতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে।



কমেন্ট বক্স
notebook

৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র