দামুড়হুদায় গাঁজা সেবনের দায়ে রাশিদুল (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। রাশিদুল দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া গ্রামের মৃত ছুন্নত আলীর ছেলে। তাঁর মায়ের নাম রোকেয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা সেবনের ঘটনায় রাশিদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
নিজস্ব প্রতিবেদক