বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সনাতন নারীদের মাঝে শাড়ি বিতরণকালে এমপি রুহুল আমিন

সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশকে এগিয়ে নিতে হবে
  • আপলোড তারিখঃ ২১-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সনাতন নারীদের মাঝে শাড়ি বিতরণকালে এমপি রুহুল আমিন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। এসব শাড়ি উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের নারীদের হাতে তুলে দেওয়া হয়। বেগমপুর, নেহালপুর, তিতুদহ ও গড়াইটুপির মোট ৫০ জন নারীর মাঝে এই শাড়ি বিতরণ করা হয়।


গতকাল মঙ্গলবার বিকেল চারটায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ শাড়ী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, ‘আমরা যারা এ দেশে বসবাস করি, সবাই মিলে এবং সবার জন্য দেশকে ভালো রাখতে হবে। দেশের কাছে আমরা ভালো রাস্তাঘাট, বিদ্যুৎ সুবিধা, সুশিক্ষা, সুচিকিৎসা ব্যবস্থা, ভালো পরিবেশ এগুলোই আমরা চাইব।’ তিনি আরও বলেন, ‘আমরা দেশকে ভালো রাখতে চাই। আপনাদের দুর্গাপূজা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়, আমরা সেটাই চায়। আপনাদের নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। আমাদের চুয়াডাঙ্গার পূজামন্ডপগুলোতে কোনো সমস্যা নেই।’


তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পূজার সময় বা কোরবানি ঈদের সময় শাড়ি বিতরণ করে থাকে। সেই দপ্তর থেকে আমার নির্বাচনী আসনে ৩০০টি শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। ১২৫টি জীবননগরে, ১২৫টি দামুড়হুদায় বিতরণ করা হয়েছে। বাকি ৫০টি দিচ্ছি তিতুদহ, বেগমপুর, গড়াইটুপি ও নেহালপুরে। সবার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, প্রফেসর ইসমাইল হোসেন এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

শৈলকুপায় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আইনমন্ত্রী আসাদুজ্জামান