বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সাথী অটো রাইচ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
জীবননগর সাথী অটো রাইচ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

জীবননগরে সাথী অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকায় সাথী অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। সাথী অটো রাইস মিলের স্বত্তাধিকারী এস কে লিটন বলেন, বুধবার সাড়ে ১২টার দিকে মিল চলাকালীন অবস্থায় একটি জেনারেটারের আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য মিলের  শ্রমিকরা প্রথমদিকে চেষ্টা করলেও পরবর্তীতে জীবননগর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো হিসাব করা হয়নি।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা