বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের অভিযান

৮ মোটরসাইকেল আটক, ৭৮ হাজার জরিমানা
  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় চেকপোস্ট বসিয়ে ট্রাফিক পুলিশের অভিযান

চুয়াডাঙ্গা শহরে ট্রাফিক আইন লঙ্ঘন রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান চত্বর ও কলেজ রোডে পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টার অভিযানে আটটি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। অভিযানে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং মোটরযান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র যাচাই করা হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে মোটরসাইকেল আটক ও সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. গোলাম সারওয়ার হোসেন খাঁনের নেতৃত্বে সার্জেন্ট নবাব আলী, সার্জেন্ট ওয়াসিম, সার্জেন্ট তানভীর, সার্জেন্ট নাজমুলসহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। পুলিশ জানায়, সড়কে দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়াতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা