বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। গতকাল বুধবার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চাল বিক্রিতে পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিয়ন্ত্রণ আইন, ২০১০ অনুযায়ী কার্পাসডাঙ্গা বাজারের ওয়াসিম ট্রেডার্স ও দীন মোহাম্মদ মার্টকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া গ্যাস ক্রয়-বিক্রয়ের রসিদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুজন ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে জরিমানা