বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার বিশিষ্ট মুদি ব্যবসায়ী ময়নার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২৬ ইং
দামুড়হুদার বিশিষ্ট মুদি ব্যবসায়ী ময়নার ইন্তেকাল

দামুড়হুদা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী শফিকুর ইসলাম ময়না (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শফিকুর ইসলাম ময়না দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের মৃত আব্দুল বারির ছেলে। তিনি কয়েক বছর ধরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি প্যারালাইসিসে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।


পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গত রোববার অসুস্থ হয়ে পড়লে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


দামুড়হুদা বাজারের পরিচিত ব্যবসায়ী শফিকুর ইসলাম ময়নার মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত