বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২৬ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়ন (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে খালিশপুর-কালিগঞ্জ মহাসড়কের কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিয়ন উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মন্টু মেম্বারের ছেলে। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কালিগঞ্জ থেকে মোবাইল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে কাটাখালি পৌঁছালে সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সংঘর্ষ করে এতে রিয়ন নিহত হন এবং সাথে থাকা নাফিজ আহত হন। পরে আহতকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি বর্তমান চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
মহেশপুর থানার পরিদর্শক (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জামায়াতের সাবেক আমিরের জামাতা এজেন্ট ব্যাংকের কোটি টাকা নিয়ে লাপাত্তা