জীবননগর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি, অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ও জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক ও শ্রমিকদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল সোমবার পৃথকভাবে এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক ও শ্রমিক কমিটির সভাপতি মো. ইউনুচ আলী, সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সহসভাপতি করা হয়েছে মো. মাহফুজ আহমেদ মুছা, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, লাইন সম্পাদক মো. স্বজন হোসেন কিরণ, সহ-লাইন সম্পাদক মো. মাহমুদুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া এবং প্রচার সম্পাদক মো. আজিজুল হক, সদস্য মো. রমজান আলী, মো. জুলু মিয়া, মমিন মিয়া, মামুন মিয়া, রেজাউল হক, তরিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, শ্রমিক নেতা মো. রবগুল হোসেন, রকিম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব, মো. মোকসেদুর রহমান রিমন প্রমুখ।
জীবননগর অফিস