ইউএনও-ওসির সঙ্গে জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক

মালিক ও শ্রমিকদের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2026-09-29 ইং
ইউএনও-ওসির সঙ্গে জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি, অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ও জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফির সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক ও শ্রমিকদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।  গতকাল সোমবার পৃথকভাবে এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ও পৌর ইজিবাইক মালিক ও শ্রমিক কমিটির সভাপতি মো. ইউনুচ আলী, সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া, সহসভাপতি করা হয়েছে মো. মাহফুজ আহমেদ মুছা, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, লাইন সম্পাদক মো. স্বজন হোসেন কিরণ, সহ-লাইন সম্পাদক মো. মাহমুদুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ মো. রিপন মিয়া এবং প্রচার সম্পাদক মো. আজিজুল হক, সদস্য মো. রমজান আলী, মো. জুলু মিয়া, মমিন মিয়া, মামুন মিয়া, রেজাউল হক, তরিকুল ইসলাম, নুর ইসলাম, মনিরুজ্জামান ও বিল্লাল মিয়া।


এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, শ্রমিক নেতা মো. রবগুল হোসেন, রকিম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব, মো. মোকসেদুর রহমান রিমন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)