শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
মুজিবনগরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী ও কিশোরদের সুস্থ-স্বাভাবিক জীবনের প্রতি উৎসাহ সৃষ্টি করতে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর থানার আয়োজনে অনুষ্ঠিতব্য এ কাবাডি চ্যাম্পিয়নশিপের মূল প্রতিপাদ্য- ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস
উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন আমির মাওলানা ফারুক হোসেন, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমানসহ শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও জোরদার করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত